Site icon CPLUSBD.COM

শ্যামলী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সিপ্লাস ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী জোরকানন ইউটার্নে শ্যামলী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম গামী একটি প্রাইভেটকার ওই এলাকায় ইউটার্ন নেয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন ও ঢাকায় নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।