নিউজটি শেয়ার করুন

শ্রদ্ধা-স্মরণে জননেতা এম এ আজিজের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

সিপ্লাস প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর এম এ আজিজের ৫০ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য যথাযোগ্য মর্যাদায় পালিত। 

এম এ আজিজ ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। বীরচট্টলা আর চট্টগ্রামের মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসার প্রতিদান স্বরূপ ভূষিত হয়েছেন চট্টল শার্দূল উপাধিতে।

যিনি বলে ছিলেন “আমি বাতাসে বারুদের গন্ধ পাচ্ছি পশ্চিমারা ৬ দফা মেনে না নিলে এক দফা তথা স্বাধীনতার সংগ্রাম চলবে”। তার এ বক্তব্যের জন্য সেসময়ে তিনি জেলও খেটেছিলেন। চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের রাজনীতিতে একজন অনুকরণীয় ও স্মরণীয় ব্যক্তিত্বের নাম জননেতা এম এ আজিজ।

প্রয়াত এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কোরআন খতম ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে এ মহান নেতার রাজনৈতিক গুরুত্ব প্রকাশ পায়। তার প্রয়াণ আর স্বাধীনতার অর্ধশত বছরেও এতটুকু ফুরায়নি তার গুরুত্ব।

তাই আজ চট্টলার আওয়ামী রাজনীতির বিপ্লবের তীর্থস্থান মরহুম এম এ আজিজের সমাধীস্থল। শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি ।

এই নেতার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।