Site icon CPLUSBD.COM

শ্রমিক নেতা এডভোকেট জানে আলম আর নেই

শ্রমিক নেতা এডভোকেট জানে আলম আর নেই

সিপ্লাস প্রতিবেদক: গণফোরাম চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক, বাংলাদেশ অয়েল এ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের সাবেক সভাপতি, ইষ্টার্ণ রিফাইনারি লিমিটেড সিবিএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জানে আলম আর নেই।

করোনায় আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ অয়েল এ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব বিষয়টি নিশ্চিত করেছেন।