Site icon CPLUSBD.COM

শ্রমিক নেতা কাজী মাহবুবুল হক চৌধুরী এটলির ১ম মৃত্যু বার্ষিকী পালিত

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুব হক চৌধুরী এটলি’র প্রথম মৃত্যু বার্ষিকীতে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সিবিএ-নন সিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবুর নেতৃত্বে মরহুমের চৈতন্যগলিস্থ কবরস্থানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জিয়ারত করা হয় এবং বাদ জোহর দারুল ফজল মার্কেট জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ফজল আমিন।

এর আগে শ্রমিক লীগ নেতৃবৃন্দ মরহুম কাজী মাহবুবুল হক চৌধুরী এটলির মাঝির ঘাটস্থ বাসভবনে গিয়ে তাঁর পরিবারের সাথে সাক্ষাত করেন।

এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সিবিএ-নন সিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু, টিএনটি শ্রমিক নেতা আব্দুল মালেক, ছাবের আহমদ, শফিউল্লাহ, সাজেদুল হক ভূইয়া, জানে আলম, দোকান কর্মচারী সমিতির নেতা এম এ জিন্নাহ, বশিরুল ইসলাম, মোঃ বাচ্চু, মোঃ মহিউদ্দীন, পুরাতন কাপড়ের কামাল উদ্দীন বাদল, সিটি ব্যাংকের খোরশেদ আলম, বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির শাহাজাহান ভূইয়া, লবণ শ্রমিক লীগের ফারুক মাঝি, নুরু মাঝি, পাহাড়তলী টেক্সটাইলের শাহজাহান সাজু, ইউনিলিভারের আব্দুল মান্নান টিটু, রেল শ্রমিক লীগের রাজেশ বড়–য়া, দর্জি শ্রমিক লীগের জামাল উদ্দীন লিটন, মোঃ ফরিদ, শিপন হাসান, গামেন্টস শ্রমিক নেতা মোঃ আলাউদ্দীন, থানা শ্রমিক লীগ নেতা আব্দুল লতিফ, সমীরুল ইসলাম তুহিন, মোঃ নুর ইসলাম, হাজী গফুর, মোঃ ইব্রাহিম, মোঃ মিজান, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।