নিউজটি শেয়ার করুন

শ্রমিক লীগের নতুন সভাপতি আলাউদ্দিন মিয়া

মো. আলাউদ্দিন মিয়া

সিপ্লাস ডেস্ক: জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন মো. আলাউদ্দিন মিয়া। অন্যদিকে সহ-সভাপতি পদে হাবিবুর রহমান আকন্দকে মনোনয়ন দেয়া হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদের মৃত্যুতে ওই পদটি শূণ্য ছিল। এ ছাড়া সহসভাপতি পদও শূণ্য ছিল। তাই এই দু’জনকে মনোনয়ন দেয়া হয়েছে।