নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে চট্টগ্রামফেরত এক্সরে টেকনিশিয়ান করোনায় আক্রান্ত

সিপ্লাস ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চট্টগ্রাম থেকে যাওয়া ২৫ বছরের এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার ঢাকা ল্যাব থেকে ওই যুবকের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে বলে জানান  শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।

আক্রান্ত যুবকের বাড়ি উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের খাইরুজ্জামা গ্রামে। গত ২৩ এপ্রিল তিনি চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গল যান। পরদিন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তিনি চট্টগ্রামে কোনো এক ল্যাবে এক্সরে টেকনিশিয়ানের চাকরি করেন। এ নিয়ে উপজেলায় মোট পাঁচ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা আক্রান্ত ওই যুবকের বাড়িসহ ও আশপাশের আটটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সব বাড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। সবার রির্পোট না আসা পর্যন্ত সবগুলো বাড়ি লকডাউন থাকবে।