নিউজটি শেয়ার করুন

শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরীর ১৯তম তিরোধান দিবস উদযাপন

আল আইন প্রতিনিধি: পরম পুরুষ শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ জ্যোতির্ময় রূপে অমৃতধামে বিরাজ মান। ত্রিকালদর্শী পরমারাধ্য গুরু মহারাজের ১৯তম তিরোধান উৎসব উদযাপন উপলক্ষে মহা ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হল শ্রী শ্রী গীতা পুষ্প যজ্ঞ।

উক্ত অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা গুরুদেবের একনিষ্ঠ শিষ্য শ্রী অনিল কান্তি দাস, প্রিয়তোষ বৈদ্য, রূপক বৈদ্য, রাজু দাস ও কুমিল্লার গোপাল দাসের অনুপ্রেরণায় সেই পরম পরুষ স্মরনে (১ অক্টোবর) শুক্রবার মঙ্গলময় তিরোধান উৎসব পালিত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত তপোবনের শিষ্য ও সনাতনী প্রবাসী অসংখ্য ভক্তবৃন্দের আগমন ঘটে। গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় আরতি, সমবেত উপাসনা শ্রী শ্রী গীতা পুষ্প যজ্ঞের শুভ অধিবাসের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এ দিন সকাল ৮টায় শ্রী শ্রী গীতা পুষ্প যজ্ঞের মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে সমবেত উপাসনা ও শ্রী শ্রী গীতা পুষ্প যজ্ঞের শুভারম্ভ ও সাড়ে চারটায় শ্রী শ্রী গীতা পুষ্প যজ্ঞের পূর্ণাহুতি ও সুরেশ্বরাঞ্জলী প্রদান করা হয়। শ্রী শ্রী গীতা পুষ্প যজ্ঞের সুরেশ্বরাঞ্জলী ও আহুতি প্রদান করেন তপোবন কল্পতরু সেবা আশ্রমের ব্যবস্থাপক শ্রী প্রশান্ত দাস বাপ্পী । শ্রী শ্রী গীতা পুষ্প যজ্ঞের গীতা পাঠ গুরুভজন সমবেত উপাসনা পরিচালনায় : শারজাহ পার্থ সারথি গীতা সংঘ ও আল আইন মরুতীর্থ থেকে, জগদীশ ঋষি বাবু, উজ্জ্বল বাবু, প্রানকৃষ্ণ দেবনাথ, অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ভক্তদের অভ্যর্থনায়, শ্রী শ্রী সনাতনী গীতা সংঘের সকল প্রবাসী ভক্তবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শ্রী শ্রী সনাতনী গীতা সংঘের সভাপতি কানুলাল দাস, জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দ অপুদাস, সাংবাদিক সঞ্জিত শীল সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শেষে বিশ্ববাসীর শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here