Site icon CPLUSBD.COM

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

সিপ্লাস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। আসন্ন এই সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। এ ছাড়া এই দলে রাখা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাওয়া দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকেও।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল খান, মোহাম্মদ নাইম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।