নিউজটি শেয়ার করুন

ষোলশহরে চশমা খাল ও মির্জা খালের সংযোগকারী পাকা ড্রেনে সিডিএ’র উচ্ছেদ অভিযান

নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্যে বাস্তবায়নাধীন মেগা প্রকল্পের আওতায় নগরীর ৩৬ টি খালের বিদ্যমান স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও সিডিএ৷

বৃহস্পতিবার সিডিএ স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলমের নেতৃত্বে ষোল শহর ভূমি অফিসের আশপাশের স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে৷

মূলত চশমা খাল ও মির্জা খালের সংযোগকারী ড়্রেন হিসেবে ব্যবহৃত পাকা ড্রেনের ওপর পাকা স্লেব নির্মান করে আশপাশের সরকারী ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলো ব্যবহার করে আসছিলো।

সেনাবাহিনীর সহায়তায় সেখান থেকে স্থাপনা উচ্ছেদ শুরু করলে দোকানের মালিক পক্ষ দোকানদারদের কিছুই জানায়নি৷

এদিকে সিডিএ ম্যাজিস্ট্রেট জানিয়েছে, নগরীর ৩৬ টি খাল থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে৷ এখনো যে স্থাপনা গুলো আছে সেগুলো নির্মান কাজ চলার সময় গুড়িয়ে দেয়া হবে৷