সিপ্লাস প্রতিবেদক: নগরীর ষোলশহরে বিমান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন আমিরাত প্রবাসীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আমিরারাতের ফ্লাইট চালু হলেও টিকেট না পেয়ে বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষোভে নামেন প্রবাসীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, দুবাইয়ে যাবার জন্য টাকা দিয়েও বিমানের টিকেট পাচ্ছেন না তারা। ফলে কর্মস্থলে যেতে না পারায় একদিকে যেমন ভিসার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে, তেমনি অনেকের চাকরিও চলে যাচ্ছে। অনেকে টিকেটের টাকাও ফেরত চেয়েছেন।
এদিকে বিক্ষোভকারীদের শান্ত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা। পুলিশ বিক্ষোভকারীদের আরো ৩/৪দিন অপেক্ষা করার জন্য অনুরোধ করেন।

