নিউজটি শেয়ার করুন

ষোলশহর ওয়ার্ডের জামায়াত সভাপতি গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: চান্দগাঁও থানার ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে জামায়াতের সভাপতি মোঃ নুর হোসেন মাষ্টার (৫৪) কে গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ৬ মে) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আটককৃত জামায়াত সভাপতি মোঃ নুর হোসেন মাষ্টার (৫৪), পিতা-মৃত আমির হোসেন, মাতা-নুর নাহার বেগম, সাং-পূর্ব ষোলশহর, ০৬নং ওয়ার্ড, রাহাত্তারপুল, কেবি আমান আলী রোড, আমান আলী মাষ্টারের বাড়ী, থানা-চান্দগাঁও। 

চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান সিপ্লাসকে বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে অত্র থানায় ২টি জিআর গ্রেফতারী পরোয়ানা মূলতবী ছিল এবং তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানার একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।