নিউজটি শেয়ার করুন

সংকটাপন্ন চিকিৎসককে হেলিকপ্টারে আনা হল ঢাকায়

সিপ্লাস ডেস্ক: খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংকটাপন্ন চিকিৎসক ডা. আবদুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের অর্থোপেডিক্সের চিকিৎসক আবদুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ দিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে গঠিত কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সাংবাদিকদের জানান, ডা. আবদুল কাদেরকে ঢাকায় পাঠানোর জন্য মেডিকেল বোর্ড সুপারিশ করে। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করলে তারা দ্রুত তাকে ঢাকায় নেয়ার ব্যবস্থা করেন।