নিউজটি শেয়ার করুন

সংকটে-সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা ও সাহস দিয়েছেন বেগম মুজিব: হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে পটিয়ায় বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

রোববার (৮ই আগস্ট) পটিয়া উপজেলা পরিষদ মাঠে পুষ্পার্ঘ্য অর্পণের পর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করনে হুইপ।

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মীর আন নাজমুস সাকিব।

হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, পর্দার অন্তরাল থেকে সংকটে-সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস দিয়েছেন বেগম মুজিব।

তিনি আরো বলেন, বঙ্গমাতা’র আদর্শ বুকে ধারণ করেই দেশকে এগিয়ে আমাদের কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here