নিউজটি শেয়ার করুন

সংগীত পরিচালক বাসুদেব ঘোষের জন্য জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত

দেশ বরেণ্য গীতিকার, সুরকার, শিল্পী ও সংগীত পরিচালক বাসুদেব ঘোষের জন্য মহান জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত হয়েছে।

গত ৯ জানুয়ারি সংসদ অধিবেশন চলাকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের বিশিষ্টজনদের জন্য গৃহিত শোক প্রস্তাবে চট্টগ্রামের বোয়ালখালীর ধোরলা গ্রামের কৃতি সন্তান সংগীত পরিচালক বাসুদেব ঘোষের নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, বোয়ালখালীর এই কৃতি সন্তান গত ২৯ ডিসেম্বর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেশ বরেণ্য এই শিল্পী প্রায় ৩২০০ গানে সুর ও সংগীতায়োজন করেন। সূর্যালোকে শাণিত প্রাণের গান নামে ১০০০টি দেশের গান নিয়ে তিনি একটি এলবামের কাজসহ আরো অনেক গানের কাজ অসমাপ্ত রেখে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। দেশের ৯৫ ভাগ শিল্পী তাঁর সুর ও সংগীতে কাজ করেছেন।

এছাড়া তাঁর সুরে ও সংগীতে কণ্ঠ দিয়েছেন কলকাতার নচিকেতা, হৈমন্তী শুক্লা, সুদেষ্ণা গাঙ্গুলী, অরিত্র সহ বিভিন্ন শিল্পী। তিনি ১৯৬৭ সালের ৩১ ডিসেম্বর বোয়ালখালীর কানুনগোপাড়ার ধোরলা গ্রামের ঘোষ পরিবারে জন্মগ্রহণ করেন।