যে কোন ধরণের প্রস্তুতিতে আমিরাত সরকার সবসময় এগিয়ে থাকে এবং সরকারের নির্দেশনাও এই দেশের জনগনের সাথে প্রবাসে থাকা প্রবাসীরাও মেনে চলে।
সে অনুসারে আজ রোববার থেকে(২২ মার্চ )করোনা ভাইরাস প্রতিরোধে সংযুক্ত আরব আমিরাতে বেশির ভাগ জায়গা প্রাইভেট এবং পাবলিক যেগুলো জনবহুল থাকে যেমন সী বিচ ,পার্ক, থিয়েটার, জিম,সিনেমাহল, সুইমিংপুল আজ থেকে দুই সপ্তাহের জন্য অস্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে সরকার ।
রেস্টুরেন্ট, ক্যাফে গুলো জনগনের স্বাস্থ্যরক্ষায় প্রয়োজনীয় নিয়ম কানুনগুলো মেনে হোম ডেলিভারির জন্য খোলা রাখা যাবে।
দোকান গুলোতে নিরাপদ দুরত্ব বা ২ মিটার দুরত্ব বজায় রাখার কথা চিন্তা করে ২০ শতাংশ বসার জায়গা সীমিত করা হয়েছে।
তাদের এ উদ্দ্যেগে সাধারণ প্রবাসীরাও নিশ্চিন্তে প্রয়োজনীয় কাজ গুলো করতে পারছে বলে জানায়।
এদিকে প্রত্যেকটি বড় মার্কেট গুলোতেও করোনা ভাইরাস নির্মূলে কাস্টমার প্রবেশের পূর্বে প্রতিজনকে স্ক্যান করা হচ্ছে।








