নিউজটি শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিক সংবর্ধিত

সিপ্লাস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সময়ের সংলাাপের সম্পাদক, রাউজান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভি আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক সংবর্ধিত হয়েছেন।

গত ২৭ জুলাই মঙ্গলবার রাউজান প্রেস ক্লাবের উদ্যােগে এই সংবর্ধনা দেওয়া হয়।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মনে প্রেস ক্লাবের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম।

এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক হাবিবুর রহমাম, সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ।

সংবর্ধিত অতিথি সাংবাদিক শিবলী আল সাদিক বলেন, এক সময় রক্তাক্ত রাউজানে সাংবাদিকতায় অনেক ঝুঁকিপূর্ণ ছিল। বর্তমান তথ্য প্রযুক্তির বিশ্বে সাংবাদিকতা সহজ হয়েছে। তবে দায়িত্ব শীল সাংবাদিকতায় এখনও ঝুঁকি রয়েছে।

তিনি বলেন, মফস্বলে যারা সাংবাদিকতার পেশায় নিয়োজিত তাদের চতুর্রমূখী চাপ থাকে। তাদের মূল্যায়নও হয় কম।

তিনি মফস্বলে প্রতিভাবান ও সৃষ্টিশীল সংবাদ কর্মী তৈরী করতে প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here