আনোয়ারা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপির সাথে শুভেচ্ছা বিনিময় করেন দক্ষিণ জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক ও বারখাইন ইউপি সদস্য আজিজুল হক আজিজ।
গতকাল শুক্রবার (১৮ জুন) ওয়াসিকা আয়শা খান এমপি চট্টগ্রামে আসলে আনোয়ারা উপজেলার স্থানীয় নেতাকর্মী সহ চট্টগ্রামের নেতাকর্মীরা তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আতাউর রহমান খান কায়সারের কবর জেয়ারত করেন।
আজিজুল হক আজিজ বলেন, আনোয়ারার কন্যা, সৎ ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেত্রী ওয়াসিকা আয়শা খান এমপিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পান সংরক্ষিত আসনের সদস্য ওয়াসিকা আয়শা খান।
সোমবার (১৪ জুন) অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব সংসদে তুললে সংসদ তা গ্রহণ করে। এছাড়া ওয়াসিকা আয়শা খান এমপি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক।








