Site icon CPLUSBD.COM

সংসদে এবিএম ফজলে রাব্বি চৌধুরীসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ

রাউজান প্রতিনিধি:পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা একেএম ফজলুল কবির চৌধুরীর ২য় পুত্র এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদীয় আসন চট্টগ্রাম -৬( রাউজান) এর সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবিএম ফজলে রাব্বি চৌধুরী (মানিক) সহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ গৃহীত হয়েছে।

বুধবার বিকালে সংসদের বাজেট অধিবেশন শুরুর পর এই শোক প্রস্তাব আনা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই শোক প্রস্তাব উত্থাপন করেন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সরকারি দলের বেগম মতিয়া চৌধুরী, আ স ম ফিরোজ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জাসদের হাসানুল হক ইনু ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।
শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য রুহুল আমিন মাদানী। এর আগে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসাপাতালে ইন্তেকাল করেন এবিএম ফজলে রাব্বি চৌধুরী। তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ছিলেন।

সংসদে বড় ভাইয়ের শোক প্রস্তাব আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। এছাড়াও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াহাব, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।