নিউজটি শেয়ার করুন

সংসদে সরকারি চাকরিজীবী নারী-পুরুষের বিয়ে বন্ধের প্রস্তাব এমপি বাবলুর

সংসদে সরকারি চাকরিজীবী নারী-পুরুষের বিয়ে বন্ধের প্রস্তাব এমপি বাবলুর

সিপ্লাস ডেস্ক: বগুড়ার স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু সরকারি চাকরিজীবী নারী-পুরুষের মধ্যে বিয়ে বন্ধে আইন চাইলেন।

শনিবার সংসদে তিনি আইনমন্ত্রীর কাছে দাবি করেন এমন আইনের, যাতে দুজন সরকারি চাকরিজীবী বিয়ে করতে না পারে।

এতে বেকার সমস্যার সমাধান হবে বলে বাবলুর দাবি।

সংসদীয় আসন সীমানা নির্ধারণে নতুন আইন পাসের প্রক্রিয়ায় আলোচনায় দাঁড়িয়ে বাবলু বলেন, ‘চাকরিজীবী পুরুষ যাতে চাকরিজীবী নারীকে বিয়ে করতে না পারে কিংবা চাকরিজীবী নারী যাতে চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে না পারে, এরকম একটা আইন করা দরকার। এতে বেকার সমস্যার সমাধান হবে।’

তিনি বলেন, ‘চাকরিজীবী দম্পতি একসঙ্গে কাজ করতে বাইরে গেলে সন্তান গৃহকর্মীর হাতে নির্যাতন হয়। এজন্য আইনটি দরকার। এতে শিশু নির্যাতনও কমবে’।

পরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এরকম প্রস্তাব নিয়ে আমি এখান থেকে দুই কদমও হাঁটতে পারব না। আমি জনপ্রতিনিধি। বাক স্বাধীনতা আছে। তিনি (বাবলু) স্বাধীনভাবে যা ইচ্ছা তাই বলতে পারেন। আমি যা ইচ্ছা তাই করতে পারি না।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন বাবলু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here