মো: আলমগীর হোসেন, হাটহাজারী: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর ননদ ও ব্যবসায়ী নাসির উদ্দীন চৌধুরীর ছোট বোন হাসিনা বেগম (৬০) দাফনকাজ সম্পন্ন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশের স্বেচ্ছাসেবক টিম।
তিনি ২৬ জুন শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে করোনা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার রাত ৯টায় হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের সরকার বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের সার্বিক তত্বাবধানে উত্তর মাদার্শা স্বেচ্ছাসেবক টিম দাফন কাজ সম্পন্ন করেন।
এতে সহযোগিতা করেন মোহাম্মদ হাসানের নেতৃত্বে চট্টগ্রাম বাকলিয়া টিম।
এতে উপস্থিত ছিলেন ১০নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর হোসেন চৌধুরী মাসুদ, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির মিডিয়া সেলের সদস্য মোহাম্মদ এরশাদ খতিবী, হাটহাজারী উপজেলা পূর্ব পরিষদের সভাপতি গাজী লোকমান, যুগ্ম সম্পাদক নুরুল আবছার, সহ-সাংগঠনিক সম্পাদক মাষ্টার এনামুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা শাহজাহান, সহ-অর্থ সম্পাদক আরশাদ চৌধুরী, সদস্য ও হাটহাজারী উপজেলা মনিটরিং সেলের সদস্য সাংবাদিক মোহাম্মদ জামশেদ, চট্টগ্রাম মহানগর বাকলিয়া টিমের মোহাম্মদ হাসান, মোহাম্মদ মানিক, মোহাম্মদ নাফিস ইমতিয়াজ, রাশেদুল ইসলাম, মোহাম্মদ সবুজ, ১০ নং উত্তর মাদার্শার আবুল হোসেন, মহিউদ্দিন খোকন, গিয়াসউদ্দিন, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ মামুন, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ সরওয়ার, মোহাম্মদ আসিফ প্রমুখ।








