নিউজটি শেয়ার করুন

সংসদ থেকে বিএনপি’র ওয়াকআউট

একাদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিএনপি। মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির পর সংসদের বৈঠকে অনির্ধারিত আলোচনা চলাকালে হারুনুর রশীদের নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

বর্তমান সরকারের সময়ের বিভিন্ন নির্বাচনের সমালোচনা করে ‘গণতন্ত্রের’ স্বার্থে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার দাবি তোলেন বিএনপির এমপি হারুন। আর যদি ওই নির্বাচন অবাধ করার উদ্যোগ না নেয়া হয়, তাহলে সংসদ থেকে ওয়াকআউট করার হুমকি দেন তিনি।

এ সময় এমপিদের সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নেয়া নিয়েও প্রশ্ন তোলেন এমপি হারুন।

তাদের বক্তব্যের পর বিএনপির এমপি হারুন আবারও ফ্লোর চাইলে স্পিকার- তা নাকচ করে দেন। এ সময় হারুন মাইক ছাড়াই কথা বলতে থাকেন। সরকারি দলের সদস্যরা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে পাল্টা বক্তব্যে প্রসঙ্গের বাইরে গিয়ে কথা বলেছেন দাবি করে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান হারুনসহ বিএনপির অন্য সদস্যরা।

পরে সাংবাদিকদের এমপি হারুন বলেন, ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেই প্রশ্ন তুলেছিলাম। কিন্তু সরকারি দল সেগুলোর জবাব না দিয়ে অপ্রাসঙ্গিক কথা তুলেছেন।