নিউজটি শেয়ার করুন

সংসদ ভবনে হামলার পরিকল্পনা: আটক ২

সিপ্লাস ডেস্ক: জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলা করতে প্ররোচনা দেওয়ার অভিযোগে  এক বক্তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) ভোররাতে রাজবাড়ী জেলা থেকে আলী হাসান ওসামা নামে ওই ব্যক্তিকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট আটক করে।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর উপকমিশনার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংসদ ভবনে হামলার পরিকল্পনা করায় আনসার আল ইসলামের আবু সাকিব নামে এক সদস্যকে বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর শেরে বাংলা নগর থেকে আটক করা হয়।