মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুর জামান শেখরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেকনাফ পৌর ছাত্রলীগের নেতা কর্মীরা।
শনিবার(১৮ জানুয়ারী) দুপুরে সেন্টমার্টিন হোটেল ফ্যান্টাসি রিসোর্টে টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন ও সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবলু’র নেতৃত্বে সংগঠনের নেতারা সংসদ সদস্য সাইফুর জামান শেখর এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি দেশরত্ন শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছিলেন।
সাক্ষাতকারের সময় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম ,টেকনাফ সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান, সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহাজালাল সরকার সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

