নিউজটি শেয়ার করুন

সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিদস্যুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-আনোয়ারায় পরিদর্শনে এড. রানা দাশ গুপ্ত

সম্প্রতি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর সিংহপাড়া এলাকার বাসিন্দা ও কর্ণফুলী উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রুমা কান্তি সিংহ তার পৈত্রিক ভিটায় গৃহনির্মাণ কাজ শুরু করলে স্থানীয় কুচক্রীমহল এ কাজ বন্ধ করে দেন।

এ অভিযোগের প্রেক্ষিতে গতকাল শনিবার ( ১৪ মার্চ) সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত তার ভিটেবাড়ি পরিদর্শনে আসেন।

এড. রানা দাশ গুপ্ত বলেন, যারা অন্যায় ভাবে অন্যের জায়গা-জমি জোরপূর্বক দখল করতে আসবে তাদেরকে সবাই মিলে প্রতিহত করুন। পুলিশ প্রশাসনদের কেও বলি ‘অন্যায়ভাবে টাকার জন্য কারো পক্ষে হয়ে কাজ করবেন না’ কোনো জায়গায় আদালতের নির্দেশ থাকলে আদালত রায় না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি এ জায়গায় হস্তক্ষেপ করতে পারবে না। এ এলাকায় ঐ ঘটনা যেন আর না ঘটে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমসহ সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ আপনাদের সাথে থাকবে। এ বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। কেন্দ্রীয়ভাবে পুলিশ প্রশাসনকে চিঠিও দেওয়া হয়েছে।

এ সময় তার সঙ্গে ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী,কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক শ্যামল কুমার পালিত, কেন্দ্রীয় সদস্য বিশ্বজিৎ পালিত,কল্লোল সেন,বাবুল দত্ত,রিপন সিং ও মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সিংহ ও স্থানীয় লোকজন, পুলিশ প্রশাসনসহ সংগঠনের নেতাকর্মীরা ।