Site icon CPLUSBD.COM

সকল রেকর্ড ভেঙে দেশে করোনা শনাক্ত ১১৬৫১ জনের

সকল রেকর্ড ভেঙে দেশে করোনা শনাক্ত ১১৬৫১ জনের
সিপ্লাস ডেস্ক: এবার দেশে করোনা শনাক্তের সকল রেকর্ড ভাঙলো। দেশে গত ২৪ ঘন্টায় আরও ১১ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৯৯জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯২ জনে।  মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৪৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৮৫০ জনের পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ।

এর আগে গতকাল বুধবার (৭ জুলাই) সর্বোচ্চ ২০১ জনের মৃত্যু হয়। এছাড়া ৬ জুলাই মারা যান ১৬৩ জন,  ৫ জুলাই মারা যান  ১৬৪ জন। এছাড়া কয়েকদিন ধরে মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ১ জুলাই ১৪৩, ২ জুলাই ১৩২, ৩ জুলাই ১৩৪ এবং ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ২১৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৩৯ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪০ লাখ ১৭ হাজার ২০৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৫৭০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৭৭ হাজার ৮২৫ জন।