সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগ ডিসি হিল প্রাঙ্গনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরিক্ষা ও ডায়াবেটিস পরীক্ষার উদ্যোগ নিয়েছে।
সপ্তাহে একদিন এ সেবা পরিচালিত হবে।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে এ স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তারের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিদ্যুৎ তওবধায়ক প্রকৌশলী ঝুলুন কুমার দাশ, প্রকৌশলী বিপ্লব কুমার, আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম প্রমূখ।
এ সময় চসিক প্রশাসক বলেন, সকাল বেলায় ডিসি হিলে মনিং ওয়ার্ক এবং ব্যায়াম করাতে আসা ভাই বোনদের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে সপ্তাহে একবার বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালনায় চিকিৎসা সেবা দেওয়া হবে। এখানে বিভিন্ন ভাসমান দোকানদার থাকলেও ময়লা আবর্জনায় পরিবেশ নষ্ট করা যাবে না। এ ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। সকলে যাতে এখানে স্বাচ্ছন্দ্যবোধ করে এমন পরিবেশ গড়ে তোলা হবে। প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এ সেবা পাওয়া যাবে।








