Site icon CPLUSBD.COM

সজীবের পরিবারকে দেয়া হবে আর্থিক সহায়তা!

সিপ্লাস ডেস্ক:  ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই খেলোয়াড় সজীবুল ইসলাম। অকালে চলে যাওয়া রাজশাহীর এ ক্রিকেটারের পরিবারের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেয়া হবে আর্থিক সহায়তা।

বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, সজীবের পরিবারের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হচ্ছে। আমরা চেষ্টা করবো অবশ্যই তার পরিবারকে সাহায্য (আর্থিক) করতে।

সজীব রাজশাহীতে বাংলা ট্র্যাক একাডেমিতে অনুশীলন করতেন। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগে উত্তরা স্পোর্টিংয়ের হয়ে দুটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। অভিষেকে শেখ জামালের বিপক্ষে ৬১ রানে অপরাজিত ছিলেন।

মাত্র ২২ বছর বয়সে সজীব আত্মহত্যার পথ বেছে নিয়েছেন গত রোববার।