Site icon CPLUSBD.COM

সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মদিনে দোয়া মাহফিল

সিপ্লাস ডেস্ক: সজীব ওয়াজেদ জয় পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে তারুণ্যের অহংকার ডিজিটাল বাংলার স্বপ্নদ্রষ্টা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মদিনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সজীব ওয়াজেদ জয় পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সাজ্জাদ আমিন রনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িশ্চর শিকারপুর ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম।
প্রধান বক্তা ছিলেন সজীব ওয়াজেদ জয় পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি ও রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলা সম্মানিত সদস্য ফারুক আজাদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইলিয়াছ, জাহেদ হোসেন, ফুরকান বাবু, রাশেদ, ওসমান গনী এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহিন।
চট্টগ্রাম উত্তর জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জুমান এবং যুগ্মসাধারণ সম্পাদক অঙ্কুর বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ছোটন, মোঃ ইমরান,ইঞ্জিনিয়ার সৌরভ, মোহাম্মদ সিরাজ, সাফায়েত হোসেন তৌহিদ, মোহাম্মদ রাশেদ চৌধুরী, এস এ পলাশ, মোহাম্মদ রাজু, মোহাম্মদ জাহেদ, পঙ্কজ দাস, আকাশ বড়ুয়া, আসিফ সহ আরো অনেকে।