সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম। এসময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল সাড়ে দশটায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম।
দীর্ঘ প্রায় ৩৯ বছর সফলভাবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল এ গমনকারী পুলিশ সদস্য এসআই(সশস্ত্র)/ সরদার রবিউল ইসলাম, এএসআই(সশস্ত্র), পরিমল দাশ, কনস্টেবল মোঃ আব্দুল হাকিম, কনস্টেবল মোঃ সাহাবউল্যা, কনস্টেবল সুভাষ চন্দ্র বড়ুয়া, কনস্টেবল প্রিয়তোষ দত্ত, কনস্টেবল মোঃ নুরনবী ও অফিস সহায়ক মোঃ শওকত আলী কে ফুলেলে শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।
সভায় পুলিশ কমিশনার কাপ আন্তঃ কোম্পানি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়ক ও টিম ম্যানেজারর মাধ্যমে দুই দলকে অর্থ পুরস্কার প্রদান করেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।








