সিপ্লাস প্রতিবেদক: নগরীর সদরঘাটের শাহাজাহান হোটেল এলাকায় আম গাছ থেকে পড়ে নেছার আলী বাবর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নেছার আলী বাবর নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার চেয়ারম্যানঘাট মেম্বার বাড়ির মৃত মাজহারুল হকের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, রাত সোয়া ১২টার দিকে আম গাছ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় ওই যুবকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








