সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকা থেকে ইয়াবাসহ মোহাম্মদ রোকন (২৮) ও তফসির উদ্দিন (৩৩) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২৬ সেপ্টেম্বর, রোববার সন্ধ্যা ৬ টার দিকে হাজী নজু মিয়া সওদাগর জামে মসজিদ সংলগ্ন এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহকারী কমিশনার (ডিবি দক্ষিণ) মো. দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানা এলাকা থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।








