Site icon CPLUSBD.COM

সদরঘাটে ট্রাকের ধাক্কায় ইসলামিয়া কলেজের শিক্ষার্থী নিহত

সদরঘাটে ট্রাকের ধাক্কায় ইসলামিয়া কলেজের শিক্ষার্থী নিহত

সিপ্লাস প্রতিবেদক: নগরীর সদরঘাটে ট্রাকের ধাক্কায় ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সদরঘাট থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম খাদিজা (১৮)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাসিন্দা।

ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজে ক্লাস শেষে নেভাল-২ এলাকায় কয়েকজন বেড়াতে যায়। সেখান থেকে খাদিজা বাসায় যাওয়ার সময় পথে সদরঘাট থানার সামনে রাস্তায় ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দেয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, ওই কলেজ শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।