সিপ্লাস প্রতিবেদক: নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট রোডের সেকেন্দার মাঝির বাড়ির বিপরীতের ড্রেন থেকে অজ্ঞাত (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট থানার এসআই নয়ন চন্দ্র দাশ বলেন, সকালে ৯৯৯ এ কল পেয়ে মাঝিরঘাট রোডের ড্রেন থেকে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে। এখনো নাম পরিচয় এখনো পাওয়া যায় নি। লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

