নিউজটি শেয়ার করুন

সদস্যদের নিজস্ব অর্থায়নে আনোয়ারায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন

আনোয়ারা প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়া আনোয়ারায় নিম্ন আয়ের দেড় শতাধিক পরিবারের মাঝে প্রথম ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন’।

শনিবার (৪ এপ্রিল) সকালে সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সদস্যরা ঘরে ঘরে গিয়ে ফটোসেশান ছাড়া এসব পৌঁছে দেন।

স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি আলীনূর জেমস জানান, দেশের এই সংকট সময়ে যারা কর্মহীন হয়েছে উপজেলার এমন দেড় শতাধিক পরিবারকে সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। সামনে আরও বিতরণ করার পরিকল্পনা আছে। এই ক্লান্তিকালে সমাজের সর্বস্তরের সামর্থবানদের উচিত এই দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো।