সিপ্লাস প্রতিবেদক: সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের বন্দনা করে পদ হারানো চট্টগ্রাম নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
তবে প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেও তাকে পুনর্বহাল করা হয়নি আগের পদে।
রোববার (৩০ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিস্কার করা হলে পরবর্তীতে ফেরানো হলে স্ব-পদে বহাল থাকার সুযোগ নেই। সে হিসেবে মনোয়ারা বেগম মনি স্ব-পদে ফেরার কোন সুযোগ নেই। সে হিসেবে চট্টগ্রাম মহানগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশা দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ার প্রেক্ষিত গত বছর ৫ অক্টোবর মনোয়ারা বেগম মনিকে বহিস্কার করা হয়। পরবর্তীতে গত ১৬ ফেব্রুয়ারিতে দলের বহিস্কার আদেশ প্রত্যোর লিখিত দলের মহাসচিব বরাবর আবেদন করেন।








