নিউজটি শেয়ার করুন

সনেট চক্রবর্তীকে আসামি করায় ছাত্রলীগের নিন্দা

সিপ্লাস ডেস্ক: গত ১৮ ডিসেম্বর লালখান বাজার মতিঝর্না এলাকাকায় সংঘটিত মারামারির ঘটনায় উদ্যেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সনেট চক্রবর্তীকে আসামি করায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ (আওতাধীন কলেজ থানা ওয়ার্ডসমূহ) তীব্র নিন্দা জানিয়েছে।

গতকাল ২১ডিসেম্বর সংবাদপত্রে প্রদত্ত মহানগর ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, কতিপয় ব্যক্তির আক্রোশের শিকার মেধাবী ছাত্রনেতা সনেট লালখান বাজারের বাসিন্দা নন। তাছাড়া ঘটনার দিন তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

এহেন হয়রানিমূলক উদ্দেশ্যপ্রনোদিত মিথ্যা মামলার ইন্ধনদাতার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সনেটের মতো সৃজনশীল ছাত্রনেতাকে হয়রানীর পরিণাম শুভ হবে না।

অবিলম্বে মিথ্যা মামলা থেকে সনেটের নাম পরিহারের জোর দাবি জানান তারা। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।