Site icon CPLUSBD.COM

সন্দ্বীপের ১৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ ১১ এপ্রিল

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের ১৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে আগামী ১১ এপ্রিল।

দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদে কয়েক ধাপে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ১১ এপ্রিল প্রথম ধাপে সারা দেশের ৩২৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া একইদিন ষষ্ঠ ধাপে দেশের ৯টি পৌরসভায় ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানান, দেশের ২০ জেলার ৬৩ উপজেলার ৩২৩ ইউনিয়ন পরিষদে ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে। মার্চের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। ইতোমধ্যে এসব ইউনিয়ন পরিষদের তালিকাও চূড়ান্ত করেছে ইসি। স্থানীয় সরকারের এই নির্বাচনে চেয়ারম্যান পদে থাকবে দলীয় প্রতীক।

ইসি সচিব জানান, প্রথম ধাপে ৪১টি ইউপিতে ইভিএমে ভোট হবে।

এর মধ্যে রয়েছে-  সন্দ্বীপ উপজেলার বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্ল্যা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙা, সারিকাইত, মগধারা, হারামিয়া ও দীঘাপাড় ইউনিয়ন।