Site icon CPLUSBD.COM

সন্দ্বীপের ২ ফলব্যবসায়ীর পরিবারের ৭ জন করোনা আক্রান্ত

সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপে এক ফল ব্যাবসায়ীসহ তার পরিবারের ৭ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।গতকাল রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে নমুনা পরীক্ষার প্রাপ্ত রিপোর্টে তাদের করোনা প্রজেটিভ আসে।

আক্রান্ত দুই ভাই উপজেলার শিবের হাটে একসাথে ফলের ব্যবসা করে। এক সপ্তাহ আগে এক ভাইয়ের করোনার উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম থেকে চিকিৎসা গ্রহণ করে। পরে তাদের পরিবারের ৭ জনের নমুনা পরীক্ষা করলে রিপোর্ট প্রজেটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম জানান, করোনা আক্রান্ত রোগীর পরিবারের সদস্যরা বর্তমানে সুস্থ আছে।তারা নিজের ইচ্ছায় নিজেদের ঘরে আইসলোশনে রয়েছে। তাদের বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠান লকডাউন ঘোষণা করা হয়েছে।