Site icon CPLUSBD.COM

সন্দ্বীপে অর্ধশতাধিক পরিবারের কোরবানি ঈদ অনুষ্ঠিত

সন্দ্বীপ প্রতিনিধি: সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র কোরবানি ঈদ পালন করেছে সন্দ্বীপের অর্ধশতাধিক পরিবার। মাইটভাঙ্গা ইউনিয়নের দায়রা সমাজ সহ বিচ্ছিন্ন কয়েকটি গ্রামের প্রায় ৭০ টি পরিবার আজ সকালে ঈদের নামাজ আদায় করে।
সকাল ৯ টায় সরকার ঘোষণা অনুযায়ী স্বাস্থ্য নির্দেশনা মেনে দায়রা সমাজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর গবাদিপশু কুরবানি দেওয়া হয়।
জানাযায়, একশ বছরের বেশী সময় ধরে দায়রা সমাজে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন।
দায়রা সমাজ বাড়ির প্রবীণ শিক্ষক মৌলভী গোলাম তোয়হা বলেন, সন্দ্বীপে শতাধিক পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করে। তবে অনেক এলাকায় মসজিদে আজ ঈদের নামাজ অনুষ্ঠিত না হওয়ায় তারা আগামীকাল ঈদ পালন করবে।