Site icon CPLUSBD.COM

সন্দ্বীপে আগুনে বসতবাড়ীসহ নগদ ৬ লাখ টাকা পুড়ে ছাই

সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় অগ্নিকাণ্ডে একটি বাড়ির ২ টি ঘর পুড়ে গেছে। আগুনে ঘরে থাকা নগদ ৬ লাখ টাকা পুড়ে গেছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, রবিবার সকাল ১০ টায় সন্দ্বীপের বাউরিয়া বেড়িবাঁধের রুহুল মোহাম্মদ মনিরের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পাশের আরেকটি ঘর পুড়ে যায়। স্থানীয়দের চেষ্টায় পাম্প মেশিন ব্যবহার করে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

রুহুল আমিন জানায়, আগুনে আমার সব শেষ হয়ে গেছে। নগদ ৬ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। থাকার ঘর পুড়ে গেছে। এখন আমি কি করব ভেবে পাচ্ছিনা। বাউরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ২টি ঘর পুড়ে নগদ ৬ লাখ টাকা সহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।