সন্দ্বীপ প্রতিনিধি: করোনার প্রভাবে অসহায় মানুষের কাছে নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করেছেন সরকারী হাজী আবদুল বাতেন কলেজ ছাত্রলীগের সভাপতি সাহেদুর রহমান ফাহাদ।
সরকারি হাজী আবদুল বাতেন (এবি) কলেজের দরিদ্র শিক্ষার্থী ,কলেজ স্টাফ, প্রতিবেশী, রিক্সা ও সিএনজি চালক সহ ১০০ পরিবারকে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
উপহার বিতরণ প্রসঙ্গে সাহেদুর রহমান ফাহাদ বলেন, আমি আমার মানবিক দায়িত্ব বোধ থেকে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ১০০ পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করেছি। প্রত্যকে নিজেদের সমর্থ অনুযায়ী আশপাশের অসহায় পরিবারগুলোর পাশে এগিয়ে আসা উচিত।

