সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে সন্দ্বীপে জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। করোনা মহামারির কারনে শোভাযাত্রা বাদ দিয়ে স্বাস্থ্যবিধি মেনে ভগবান শ্রী কৃষ্ণের জীবনীর উপর ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।
৩০ আগস্ট সোমবার কেন্দ্রীয় মন্দির মুছাপুর বিরেশ্বরী কালী মন্দিরে সকাল ৯টা থেকে গীতা পাঠ ও ধর্মীয় সংগীতানুষ্ঠান শুরু হয়। সকাল ১১ টায় অতিথিদের ফুলের মালা দিয়ে বরণ করে মূল অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ননিতাই গৌর সেবাঙ্গণের মোহন্ত বনমালী গোস্বামী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা মাস্টার গৌরাঙ্গ চন্দ্র নন্দী। সংগঠনের সিনিয়র সহসভাপতি ডা.সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য মাস্টার যতীন্দ্র মোহন দাশ, মাস্টার হরেকৃষ্ণ তালুকদার, মাস্টার বিকাশ চন্দ্র সাহা,নিয়তি প্রভা বনিক, মাস্টার বিষ্ণুপদ রায়, নৃপেন্দ্র বনিক, কৃষ্ণধন বৈষ্ণব, সুবোধ তালুকদার, চন্দন মজুমদার,মনোবিকাশ বনিক, পূজা পরিষদের আহবায়ক মাস্টার মাধব দাস, সাবেক সভাপতি মাস্টার বিধান চন্দ্র দাস,সাবেক সাধারণ সম্পাদক রবি মজুমদার, সাবেক অর্থ সম্পাদক খোকন রায় চৌধুরী, মুকুল মজুমদার।
সঞ্জীব দাস ও মৃদুল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার ওসি বশির আহাম্মদ খান, জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার, নিখিল চন্দ্র দাস, কৃষ্ণপদ মজুমদার, নরোত্তম বনিক প্রমুখ।
বক্তারা বলেন, আদর্শ জীবন ধারন ও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণের নির্দেশিত পথ অনুসরণ করতে হবে। অনুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশন করেন কানাই দেব শুভ। অনুষ্ঠান শেষে প্রায় ৮ শতাধিক ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।








