নিউজটি শেয়ার করুন

সন্দ্বীপে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সন্দ্বীপের সাবেক সাংসদ দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান স্মরণে ও দ্বীপবন্ধু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

গাছুয়া একে একাডেমী, বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় ও মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয় এই তিনটি কেন্দ্রে শুক্রবার সকালে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর পরীক্ষায় চতুর্থ,সপ্তম ও নবম শ্রেনীর মোট ১ হাজার ৮শ ৯৭জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। ২০১৪ থেকে শুরু হওয়া এই পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগীতামূলক লেখাপড়ার পরিবেশ সৃষ্টির পাশাপাশি মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেন পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক ও দ্বীপবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম।

পরীক্ষা পরিচালনা পরিষদের সচিব রতন মানিক বসু জানান মোট ৩১ সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটি ও শিক্ষক মন্ডলীদের সহায়তায় এই পরীক্ষা সুন্দর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ছয় বছর সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। দ্বীপবন্ধু পুত্র বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করেন।তিনি ঢাকায় অবস্থান করায় তার পক্ষে সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন ও তার একান্ত সচিব মোঃ জসিম উদ্দিন এ পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।