আগামী ৪ মার্চ ভূমি মন্ত্রীর সন্দ্বীপ সফর উপলক্ষে হারানো মাটির মালিকানা ফিরে পেতে প্রস্তুতিমূলক আলোচনা সভা করেছে হরিশপুর নদী সিকস্তি পুর্নবাসন কমিটি।
সোমবার(২মার্চ ) বিকালে সন্দ্বীপের পশ্চিম অংশে জেগে উঠা নতুন চরে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নদী সিকস্তি পুর্নবাসন কমিটির আহবায়ক ও পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মুক্তাদের মাওলা সেলিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি আওয়ামীলিগ নেতা সিরাজুল মাওলা চৌধুরী।
সংগঠনের সদস্য সচিব আলাউদ্দীন বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা আবু হেলাল চৌধুরী, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন,মাষ্টার একে আজাদ,ফজলুল করিম, আবদুর রহিম মেম্বার, দুলাল তালুকদার, সাংবাদকর্মী বাদল রায় স্বাধীন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, নদীর সর্বনাশী স্রোতে আমাদের বাপ দাদার ভিটে মাটি ভেঙ্গে নেয়। দেড় যুগ পর আবার নতুন চর জেগে উঠে আমার ভূমি ফিরিয়ে দিয়েছে। তাই জেগে উঠা ভূমির উন্নয়ন ঘটানো এবং ষাট মৌজা ফিরিয়ে আনার দাবীতে আমরা মন্ত্রীর কাছে আবেদন জানাবো।








