Site icon CPLUSBD.COM

সন্দ্বীপে ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

সন্দ্বীপে ভ্রাম্যমাণ আদালতে ৫ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

আজ সকাল ১০ টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মামুন টাউন এলাকায় এই আদালত পরিচালনা করেন।

এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত উপজেলা কমপ্লেক্সের ভাইভাই বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে নিন্মমানের উপকরণ দিয়ে খাবার তৈরীর অপরাধে ৩০ হাজার টাকা,তালতলীর কাজল বেকারি ও বেলাল বেকারিকে ২০ টাকা করে জরিমানা করেন। নোংরা পরিবেশের খাবার তৈরী, রাখা ও পরিবেশনের অপরাধের কমপ্লেক্সের ভাইভাই হোটেল ও স্টার হোটেলকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ১০ টি মোটর সাইকেলের চালককে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও রাখা ও হেলমেট, ড্ডাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর অপরাধের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।