নিউজটি শেয়ার করুন

সন্দ্বীপে মাস্ক না থাকায় ২৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপে সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থ্য বিধি অনুসরন না করায় ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে জরিমানা করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন এর নেতৃত্বে ১২ আগষ্ট বুধবার বিকাল ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সন্দ্বীপের বিভিন্ন এলাকায় এই আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে ২৪ জনকে ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন হ্যান্ড মাইকের মাধ্যমে জনগণকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানান। হাট-বাজার, দোকান ও শপিং সেন্টার গুলোকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি ও সময় মেনে চলার জন্য সতর্কতা জারি করে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন।