Site icon CPLUSBD.COM

সন্দ্বীপে রোহিঙ্গা নাগরিক আটক

সন্দ্বীপে রোহিঙ্গা নাগরিক আটক

সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা থেকে এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

আটক রোহিঙ্গার নাম মো.হাশেম (২১)।

শনিবার (১১ সেপ্টেম্বর ) রাতে মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার বেড়িবাঁধ এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয় জনগণ এক যুবককে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সন্দ্বীপ থানার ওসিকে খবর দেয়। ওসি বশির আহাম্মদ খান রোহিঙ্গা নাগরিককে কোস্ট গার্ডের হাতে হস্তান্তর করতে পরামর্শ দেয়।

মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান গ্রাম পুলিশের মাধ্যমে আটক রোহিঙ্গাকে সারিকাইত কন্টিনজেন্ট কমান্ডারের নিকট হস্তান্তর করেন।

আটক রোহিঙ্গা নাগরিক মো.হাশেম বলেন, শনিবার ভাসানচর থেকে ৭ হাজার টাকার চুক্তিতে চরের বন থেকে চুরি করে কেওড়া গাছ কাটা একটি বোটে করে সন্দ্বীপ আসি।

সে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬৫ নং ক্লাস্টারের ১১/১২ নম্বর রুমে আশ্রিত ছিল।

আরো পড়তে পারেন: