নিউজটি শেয়ার করুন

সন্দ্বীপে সেপটিক ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: দ্বীপ উপজেলা সন্দ্বীপে বাড়ির ল্যাট্রিনের সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ বিকালের দিকে কালাপানিয়া ইউনিয়নের গ্রাম থেকে উদ্ধার করা লাশ মর্গে পাঠিয়েছে।

সোমবার (৪ অক্টোবর) দুপুর ২টায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি কালাপানিয়া তিন নং ওয়াডের আজাদ মাস্টারের বাড়ির মোহাম্মদ মনিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর পাশ্ববর্তি নবনির্মিত সেফটি ট্যাংকে এবং নতুন নির্মিত ট্যাংকে পানি জমে থাকায় শিশুটি অসাবধানতা বশত পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর দুপুরে সেফটি ট্যাংকিতে খুঁজে পায়।

শিশুটিকে উদ্ধার করে স্থানীয় সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here