নিউজটি শেয়ার করুন

সন্দ্বীপে হাত-পা বাধা যুবকের লাশ উদ্ধার

সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাড়ির পাশের পুকুর পাড় থেকে হাতপা বাধা অবস্থায় একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসীর খবরের প্রেক্ষিতে বুধবার দুপুর ২ টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহতের নাম মো. সৌরভ (২২)।সে হারামিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দৌলতখার বাড়ির মোসাদ্দেক মাওলার দ্বিতীয় পুত্র। পুলিশ এখনো পর্যন্ত হত্যার প্রকৃত কারণ জানতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে শত্রুতার জের ধরে সৌরভকে হত্যা করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সৌরভ মঙ্গলবার রাত দশটার পরেও ঘরে না ফেরায় তার মা তার মোবাইলে ফোন করে। তখন অপরিচিত কেউ ফোন রিসিভ করে কেটে দেয়। এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি। পরদিন সৌরভের বাড়ির পাশের অন্য আরেকটি বাড়ির পাশের পুকুর পাড়ের বাগানে একটি গাছের সাথে বাধা অবস্থায় তার লাশ দেখতে পায়।লাশের শরীরের মুখ, চোখ, মাথা পেটে আঘাতের ফুলা চিহ্ন দেখাযায়। পা থেকে রক্ত পড়তে দেখাযায়। লাশের পড়নের লুঙ্গি ছিড়ে হাত ও পা বেধে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সন্দ্বীপ থানার পুলিশের ওসি (তদন্ত) মো. হালিম বলেন, সংবাদের ভিত্তিতে মগধরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের একটি বাড়ির পাশের পুকুর পাড়ের বাগান থেকে আজ দুপুরে হাতপা বাধা অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।পুলিশ বিভিন্ন বিষয় মাথায় রেখে হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে।