সিপ্লাস প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্দ্বীপের ১২ ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের মধ্যে একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং বাকি ৭টিতে নৌকার মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছে। আর বাকি ৪টিতে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সেখানে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
মাইটভাঙ্গা থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান, রহমতপুর থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন ফরিদুল মাওলা কিশোর, সন্তোষপুর থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন জাফর, গাছুয়া থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন আবু হেনা, মুছাপুর থেকে নৌকা প্রতীকে আবুল খায়ের নাদিম, হরিশপুর থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন আবুল কাশেম মোল্যা, আমানউল্লাহ থেকে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম ও আজিমপুর থেকে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন যুবলীগের মো. রকি।
বাকি ৪টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হারামিয়া থেকে মো. জসিম উদ্দিন, বাউরিয়া থেকে জিল্লুর রহমান, সারিকাইত থেকে ফখরুল ইসলাম পনির এবং মগধরা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এসএম আনোয়ার হোসেন।








